সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত জের ধরে বড় ভাইয়ের বাড়িতে হা’ম’লা করলো ছোট ভাই

কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত জের ধরে বড় ভাইয়ের বাড়িতে হা’ম’লা করলো ছোট ভাই

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত জের ধরে বড় ভাই মোঃ মাসুম হাওলাদারের বসতবাড়িতে হামলা করে মালামাল লুট করেছে ছোট ভাই নাহিম হাওলাদার।

বৃহস্পতিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৫ নং মকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এবং তারা ওই গ্রামের নুরুল হক হাওলাদারের ছেলে।

মোঃ মাসুম হাওলাদার অভিযোগ করে বলেন, আমার১৮ শতাংশ, তার ছোট ভাই নাহিম হাওলাদারের ১৮ শতাংশ জমি রয়েছে। আমার ছোট ভাইয়ের ১৮ শতাংশ নাল জমি বিক্রি করে এখন আমার বাড়ির ১৮ জমি দখল করতে পাঁয়তারা চালাচ্ছে। ঘটনার দিন রাত আনুমানিক ৮ টায় আমার ছোট ভাই নাহিম হাওলাদার ১২/১৩ জন লোকজন ভাড়া করে নিয়ে এসে আমার উপর হামলা চালায়, আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আমার প্রাণ রক্ষা পায়, এ সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে ঘরের মালামাল লুটপট করে নিয়ে যায়। এবং পরবর্তীতে ঘরবাড়ি না ছাড়লে আমাদের প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় সঠিক তদন্ত করে বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত নাহিম হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হইবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!