বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কুয়াকাটায় পর্যটকের ছিনতাই হওয়া টাকা ও মোবাইল চারদিনেও উদ্ধার হয়নি

কুয়াকাটায় পর্যটকের ছিনতাই হওয়া টাকা ও মোবাইল চারদিনেও উদ্ধার হয়নি

কলাপাড়া প্রতিনিধি:

ঘটনার পর চার দিন অতিবাহীত হলেও কুয়াকাটার পর্যটকদের ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধার হয়নি। ছিনতাইয়ের মূল হোতা অপহরন, ডাকাতি, চাঁদাকাজি, ধর্ষন, ছিনতাই ও চুরিসহ এক ডরজনেরও বেশি মামলার পলাতক আসামী জংলা শাহআলমসহ সহযোগিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িতদের নাম উল্লেখ্য করে থানায় অভিযোগ দেয়া হলেও ছিনতাই হওয়া টাকা ও মালামাল না পেয়ে ক্ষোভ ও বিস্ময় প্রতাশ করছে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা। কুয়াকাটা পর্যটন কেন্দ্রেরমত একটা গুরুত্বপূর্ন এলাকায় প্রকাশ্য দিনের বেলায় পর্যটকদের উপর হামলা ও টাকাসহ মোবাইল ছিনতাইয়ের ঘটনার চার দিন অতিবাহীত হলেও ছিনতাই কারীদের কাউকে ধরতে না পারায় মহিপুর থানা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। উল্লেখ্য গত ১০ মার্চ বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর গ্রামের জামাল(২৫) ও ফাতেমা (২০) স্থানীয় মটর সাইকেল ড্রাইভার ইমরান (১৬) কে সাথে নিয়ে কুয়াকাটা ঘুরতে আসে। বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দুপুর ১২ টায় লেম্বুর চরে আসলে জংলা শাহ আলমের নেতৃত্বে ইব্রাহীম, কবির, ছগির ও হোসেন তাদের উপর হামলা করে টাকা ও মোবাইল ছেনিয়ে নেয়। ওই দিন সন্ধ্যায় মহিপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে মহিপুর থানা ও কুয়াকাটা টুরিষ্ট পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে মহিপুর থানার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান, পর্যটকের টাকা, মোবাইল ছিনতাই ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!