সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় আপন নিউজ বিডি ডটকম এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা ও আলোচনা সভা

কলাপাড়ায় আপন নিউজ বিডি ডটকম এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা ও আলোচনা সভা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম’র ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার(৪ অক্টোবর) সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের  ইঞ্জিঃ মো. তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন আপন নিউজ বিডি ডটকম’র সম্পাদক ও প্রকাশক এস এম আলমগীর হোসেন। সঞ্চালনা করেন কলাপাড়া সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও আপন নিউজ বিডি ডটকম’র বার্তা সম্পাদক মোঃ নুরুল আমিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার সাবেক সফল মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারেফ মিন্টু, পৌর বিএনপি সভাপতি গাজী মোঃ ফারুক। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সদস্য মোঃ এনামুল হক, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি ও আপন নিউজ বিডি ডটকম’র আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জেডএম কাওছার, বিএমবিএফ’র সভাপতি এ্যাড. মো. রাকিবুল আহসান মামুন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস কে রঞ্জন, বর্তমান সভাপতি এইচ আর মুক্তা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন বিপু, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

বক্তারা আপন নিউজ বিডি ডটকম’র উত্তরোত্তর সাফল্য কামনা করে তথ্যভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। সর্বশেষ কেক কেটে ও রেফেল ড্রএর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!