সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন খান সেচ্ছাসেবী সংগঠন’র নির্বাচন অনুষ্ঠিত

কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন খান সেচ্ছাসেবী সংগঠন’র নির্বাচন অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন খান সেচ্ছাসেবী সংগঠনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ডিএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম মুন্সি নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) হাজীপুর চৌরাস্তা শহীদ আলাউদ্দিন খাঁন সেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। এতে সভাপতি পদে মেসরাত খান রাজু ২০ ভোট ও ডিএম নজরুল ইসলাম ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মাহি ইসলাম সানি ৩০ ভোট ও আনিসুল ইসলাম মুন্সি ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোঃ রাজু সিকদার। এ ছাড়াও দায়িত্বপালন করেন সহকারী প্রিজাইডিং অফিসার সামিউল ইসলাম, প্রিজাইডিং অফিসার তন্ময় ইসলাম সাব্বির, পোলিং অফিসার মোঃ রাকিবুল ইসলাম খান।

অন্যদিকে ডিএম নজরুল ইসলাম সভাপতি ও মোঃ আনিসুল ইসলাম মুন্সি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম পরিবার, কলাপাড়া সাংবাদিক ফোরাম, স্বেচ্ছাসেবক সংগঠন আমরা কলাপাড়াবাসী এর নেতৃবৃন্দ এবং কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!