কলাপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে হা’ম’লা’র শিকার এক শ্রমিক; হাসপাতালে ভর্তি | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে হা’ম’লা’র শিকার এক শ্রমিক; হাসপাতালে ভর্তি

কলাপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে হা’ম’লা’র শিকার এক শ্রমিক; হাসপাতালে ভর্তি

আপন নিউজ অফিসঃ পটুয়াখালীর কলাপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছে মোঃ মনির ফকির (২৭) নামে এক শ্রমিক। রোববার রাত ১০ টা উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজারে এ ঘটনা ঘটে। মনির ফকির বর্তমানে কলাপাড়া হাসপাতালে কাতরাচ্ছে।

হাসপাতালে আহত মহল্লাপাড়া গ্রামের মনির ফকির জানান, জুয়েল’র সাথে কাজ করেছি, তার কাছে সাড়ে ৩ হাজার টাকা পাই, টাকার জন্য তাকে তাগদা দিতে দিতে ৫০০ টাকা দিয়েছিল, এখনো তিন হাজার টাকা পাই ৫/৬ মাস হয়েছে। ঘটনা দিন বানাতিবাজার জুয়েল’র দেখা হলে টাকা চাইলে সে আমার পাওনা টাকা দেবে না বলে জানিয়ে দেয়, তখন আমি বললাম আমি কাজ করেছি, কষ্ট করে কেন টাকা দেবেন না? তখন বলছে ঠিক আছে টাকা দিচ্ছি, তখন জুয়েল ফোন দিয়ে লোকজনে এনে জুয়েল, কালা সহ ৬/৭ জন আমার ওপর হামলা চালায়। এবং আতর ও হট দিয়ে আঘাত করে। এর আমি বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্তর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেওয়া হয়নি।

এ ব্যাপারে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!