ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা’ন’ব’ব’ন্ধ’ন সাইকেল শোভাযাত্রা | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে ছাত্রলীগ নেতাদের দ’খ’লে’র চেষ্টা; নীবর পুলিশ কলাপাড়ায় ছয় মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, এখন অর্থসংকটে সালমার পরিবার আমতলীতে সাংবাদিক পরিচয়ে চাঁ’দা’বা’জি; আ’ট’ক মিরাজকে ছেড়ে দেওয়ার অভিযোগ কলাপাড়া পৌর শহরে গাঁ’জা সেবনে ৩ জনের কা’রাদণ্ড কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার
ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা’ন’ব’ব’ন্ধ’ন সাইকেল শোভাযাত্রা

ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা’ন’ব’ব’ন্ধ’ন সাইকেল শোভাযাত্রা

আপন নিউজ ডেস্কঃ গ্লোবাল ডে অফ অ্যাকশন উপলক্ষে ‘ টাকা দিন ঋণ মাফ করুন। ব্যবস্থা পরিবর্তন করুন’ -স্লোগানের মধ্য দিয়ে ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল শোভাযাত্রা করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আন্ধারমানিক নদী তীরে মানববন্ধন শেষে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব সড়কে গিয়ে শেষ হয়। পরিবেশ সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, ওয়াটার কিপার্স কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসী সভাপতি নাজমুস শাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার সংগঠক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন মানের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। জলবায়ু অর্থায়ন, সুশাসন নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!