বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার

আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার

মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলীঃ

আমতলীতে জমজমাট ঈদ বাজার। শিশু, নারী-পুরুষের পদচারনায় সরগরম বিপণি বিতানগুলো। ইন্ডিয়ান-পাকিস্তানী জিমিচু কাপড়ের পোশাকের কদর বেশী। ক্রেতারা এ কাপড়ের থ্রি পিস ও শাড়ী বেশী ক্রয় করছে। ক্রেতারা তাদের পছন্দ মত জামা-জুতা পোশাক-প্রসাধনী ইত্যাদি ঈদপন্য কিনে নিচ্ছেন। তবে গত বছরের তুলনায় এ বছর বিক্রি বেশী। এতে খুশি ব্যবসায়ীরা।

জানাগেছে, পবিত্র ঈদ-উল ফিতরের আর মাত্র ৬ দিন বাকী। ঈদ যতই ঘনিয়ে আসছে মানুষ ততই বাজারমুখী হচ্ছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ঈদ বাজারে ইন্ডিয়ান ও পাকিস্তানী জিমিচু কাপড়েরর পোশাকের চাহিদা বেশী। এছাড়া পোশাক তৈরিতে ব্যস্ত টেইলার্স কারিগড়রা। রাত জেগে কাজ করছেন তারা। গত বছরের চেয়ে এ বছর পোশাক তৈরি বেশী বলে দাবী করেন টেইলার্স মোঃ জাফর মিয়া। গত বছরের তুলনায় এ বছর ঈদ বাজারে বিক্রি বেশী বলে জানান আকন বস্ত্রালয়ের মালিক কামাল আকন।

ক্রেতা রাশিমুল হক রিমন বলেন এ বছর পোশাকের ধরন বদলে গেছে এবং দামও একটু বেশী। পাকিস্তানী পাঞ্জাবী ক্রয় করেছি।

নারী ক্রেতা আফসানা মিনি রাইহান বলেন, পাকিস্তানী ও ভারতীয় জিমিচু কাপড়ের থ্রি পিস ক্রয় করেছি। এ কাপড়ের পোশাক বেশী মানুষ পছন্দ করে।

নারী ক্রেতা রুবাইয়া আক্তার, সুমাইয়া আক্তার বলেন, পোশাকের দাম একটু বেশী হলেও চাহিদামত মালামাল পাওয়া যায়।

শনিবার আমতলী পৌর শহরের সুলভ বস্ত্রালয়, নিউ মাতৃছোয়া বস্ত্রালয়, আকন বস্ত্রালয়, মদনমোহন বস্ত্রালয়, সিরাজ উদ্দিন বস্ত্রালয়,ইসলামিয়া বস্ত্রালয় ও মাসফি চয়েজ হাউস ঘুরে দেখা ক্রেতাদের উপচে পড়া ভীর। নারী ও পুরুষরা মিলে পছন্দের পোশাক ক্রয় করছেন। এ সকল বিপণি বিতানগুলোতে পাকিস্তানী ও ভারতীয় জিমিচু পোশাক বেশী বিক্রি হচ্ছে।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, ঈদকে সামনে রেখে বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। গভীর রাত পর্যন্ত কেনাকাটা করে মানুষের বাড়ী ফিরে যেতে যেন সমস্যা না হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!