কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক | আপন নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক

কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক

আপন নিউজ ডেস্ক কলাপাড়ায় ১৪ হাজার টাকা জাল নোটসহ মোঃ ওহিদুল ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার সকালে কলাপাড়া পৌর শহরের আখরাবাড়ি এলাকায় মনিরুল হাসানের বিকাশের দোকানে এ ঘটনা ঘটে।

আটক ওহিদুল ইসলাম কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের মোঃ মোতাহার তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওহিদুল ইসলাম ১৪ হাজার টাকা নিয়ে বিকাশ করার জন্য মনিরুল হাসানের দোকানে গেলে দোকানদারের সন্দেহ হয়। পরে আশপাশের লোকজনকে ডেকে টাকাগুলো পরীক্ষা করে দেখা যায়, সবগুলোই জাল নোট। এ সময় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

এ বিষয়ে কলাপাড়া থানার এসআই হামিদুল হক বলেন, জাল টাকা লেনদেনের চেষ্টা করার সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দোকান মালিক মনিরুল হাসান জানান, এক ব্যক্তি ওহিদুল ইসলামকে ওই টাকা দিয়ে বিকাশ করতে পাঠিয়েছে বলে সে জানায়। ওই ব্যক্তির নাম হাসান এবং তিনি তার চাচা বলে পরিচয় দেয়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!