কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন

কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ সমুদ্র উপকূলীয় উপজেলা কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া গতকাল মধ্যরাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটের সময় হঠাৎই প্রচন্ড ঝড়ের গতিতে কালবৈশাখী তাণ্ডব শুরু হয়। প্রায় ২৫ মিনিটের

এসময় বাতাসের তীব্রতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহর এলাকায় একাধিক টিনশেডের ঘর,কুঁড়ে ঘর ও আধাপাকা ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ধানখালীর দুইটি বসতঘর কলাপাড়া পৌর শহরের চারটি ও কুয়াকাটার অন্তত ১৪ টি দোকান ঘর পুরোপুরি বিধ্বস্ত খবর পাওয়া গেছে। এছাড়াও উপজেলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৩ শতাধিক ঘরবাড়ি।

অপরদিকে বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ উপরে ও ডাল ভেঙে পড়ে (গাছের গুড়ি) একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থাপনায় চাপা পড়ে আছে । এ উপজেলায় ঠিক কতটা ঘর বাড়ি বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরূপণ করা সম্ভব হয়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

কুয়াকাটার লেম্বুর বন এলাকার বাসিন্দা ফারুক জানান, রাতের কালবৈশাখী ঝড়ে এখানে অন্তত ১৪ টি দোকান পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও একাধিক দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধানখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মামুন জানান, পাচজুনিয়া গ্রামের ছিদ্দিক মিয়ার ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। একই ইউপির বাসীন্দা সম্রাট জানান, রাতের আচমকা ঝড়ে ৪ নম্বর ওয়ার্ডের জলিল হাওলাদারের বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এ সময় ঘরের মধ্যে শবে কদরের নামাজ রত অবস্থায় থাকা ঘরের সদস্যরা নিচে চাপা পড়েন। কিন্তু মালামালের ক্ষতি হলেও তারা অক্ষত আছেন।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, একাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। আংশিক ক্ষতি কতটা হয়েছে তা জানতে আমরা স্থানীয় চেয়ারম্যানদের মাধ্যমে খোঁজখবর নিচ্ছি। তবে অতিগ্রস্ত পরিবারে ঢেউটিন এবং সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!