সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি

সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি

মহিপুর প্রতিনিধি: কুয়াকাটায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ বাচ্চু খলিফা মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, বাচ্চু খলিফা স্থানীয়ভাবে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তিনি নিয়মিতভাবে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করে থাকেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি কুয়াকাটা পৌর শ্রমিক দলের সহ-সভাপতি জসিম মৃধা, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ আবুসালে ফরাজী, পৌর কৃষক দল নেতা আলমাসসহ কয়েকজনের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করলে অভিযুক্ত পক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, এরপর থেকেই একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অপপ্রচার চালায় এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এমনকি তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কুয়াকাটার একটি আবাসিক হোটেলের সামনে অভিযুক্তরা তাকে খুঁজে পেলে হাত-পা কেটে ফেলা ও হত্যা করার হুমকি দেয়—এমন তথ্য তিনি সাক্ষীদের মাধ্যমে জানতে পারেন। এতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি থানায় জিডি দায়ের করেন।

ভুক্তভোগী সাংবাদিক কেএম বাচ্চু খলিফা বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে অভিযুক্তরা আমার ওপর ক্ষিপ্ত। তারা আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আলমাস বলেন, সাংবাদিক বাচ্চু আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এ বিষয়ে আমি কিছু কথা বলেছি ঠিক, তবে হত্যা বা গুরুতর কোনো হুমকি দেইনি।

এ বিষয়ে স্থানীয় প্রবীণ সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন মাননু বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। মতভিন্নতা থাকলে প্রতিবাদের সুযোগ রয়েছে, কিন্তু হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান বলেন, ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হতে পারে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!