প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার

আমতলী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলী উপজেলার ১৬৫ পরিবার। বুধবার বিকেলে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ঈদুল ফিতর উপলক্ষে এ অনুদানের টাকা বিতরন করেছেন।

জানাগেছে, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বরগুনা জেলার সাংসদ মাওলানা মোঃ মাহমুদুর হোসাইন অলী উল্লাহর মাধ্যমে ১০ লাখ টাকা বরাদ্দ করেছেন। ওই অনুদারের টাকা থেকে সাংসদ অলী উল্লাহ আমতলী উপজেলার ১৬৫ পরিবারের মধ্যে এক হাজার পাচ’শ টাকা করে বিতরনের উদ্যোগ নেন। বুধবার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে এ টাকা বিতরন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী ও সাধারণ সম্পাদক গাজী বায়েজিদ প্রমুখ।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিলের টাকা উপজেলার ১৬৫ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক হতদরিদ্র পরিবারকে এক হাজার পাঁচ’শ টাকা করে দেয়া হয়।

বরগুনা-১ আসনের সাংসদ মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলী উল্লাহ বলেন, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ত্রাণ তহবিল থেকে বরগুনা-১ আসনে ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। ওই টাকা তিনটি উপজেলায় যথাযথ ভাবে বন্ঠন করে দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!