শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫

রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫

কলাপাড়া প্রতিনিধিঃ সরকারি খালে মাছ ধরতে বাঁধা এবং চাঁদা দাবির ঘটনা নিয়ে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বুধবার সকাল ১১ টায় রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া বাজারে এ ঘটনা ঘটেছে।

আহত বিএনপি নেতা স্বপন গাজী বলেন, ডোসের খাল, গাজীর খাল, সুলিজ খাল এ তিনটি খালকে মাননীয় এমপি মহোদয় উন্মুক্ত ঘোষনা করেন। এতে কৃষক ও জেলেদের মাঝে স্বস্তি ফিরে আসে। ওই খালের পানি মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে এবং জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। তবে, ওই জেলেদের কাছে বিএনপি নেতা হানিফ গাজী, বাচ্চু গাজী, আবুবক্কর গাজী, তুহিন গাজী সহ আরো অনেকে চাঁদা দাবি করে। আমরা এর প্রতিবাদ করি এবং সাধারন কৃষক ও জেলেদের পাশে দাড়াই। এ কারনে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। এতে স্বপন গাজী, জসিম গাজী, রুবেল মৃধা, শহিদুল গাজী, হান্নান মৃধা সহ ১২ জন আহত হয়। আমরা এর সুষ্ঠ তদন্ত সহ বিচারের দাবি জানাই।

অপর বিএনপি নেতা বাচ্চু গাজী জানান, চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ন মিথ্যে। তারা ১০০ থেকে ১৫০ জন বাজারে এসে আমাদের উপর হামলা চালালে উভয়ের মধ্যে সংর্ঘর্ষের ঘটনা ঘটে।

রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!