শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ

উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ

আপন নিউজ ডেস্কঃ মানবতার সেবায় নিয়োজিত কলাপাড়া উপজেলার উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি আবারও তাদের আন্তরিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া ১নং ওয়ার্ডের কলবাড়ি এলাকায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ তানজিল মীর, সাধারণ সম্পাদক নাহিম দফাদার, সহ-সভাপতি মহসিন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ ও ইদ্রিস মীর, কোষাধ্যক্ষ মোঃ কাওছার সিকদার, সদস্য মোঃ হাসান দফাদার এবং ইউপি সদস্য রফিকুল ইসলাম ও শামিম হাওলাদার।

স্থানীয়রা জানান, মানবিক সোসাইটির এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক ও আশীর্বাদস্বরূপ। সংগঠনটির এমন মানবিক কার্যক্রমে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!