রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, শাড়ি, থ্রি-পিস ও হাজী রুমাল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি। কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার জানান, কলাপাড়ায় ৩৫০ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তিকে জনপ্রতি ২ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ৫০০ জনের মাঝে শাড়ি, ৭০ পিস থ্রি-পিস এবং ৫০ পিস হাজী রুমাল বিতরণ করা হয়।
তিনি আরও জানান, রাঙ্গাবালী উপজেলাতেও একই কর্মসূচির আওতায় ১৫০ জনকে জনপ্রতি ২ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। পাশাপাশি ২০০টি শাড়ি ও ৩০টি থ্রি-পিস বিতরণ করা হয়েছে।
ঈদে এমন মানবিক সহায়তা কার্যক্রমে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply