কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ | আপন নিউজ

সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সম্মাননা পেলেন মনিরুল ইসলাম গাজী কলাপাড়ায় উচ্ছেদ ও মা’ম’লা হ’য়’রা’নি’র প্র’তিবা’দে সংবাদ সম্মেলন কলাপাড়ায় কিশোরকে কু’পি’য়ে হ’ত্যা, তিনজন আ’ট’ক কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান জিয়া স্মৃতি জাদুঘরে কিছুক্ষণ কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১ আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়, হতাশ পর্যটন ব্যবসায়ীরা কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ
কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ

কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ

মেজবাহউদ্দিন মাননুঃ পটুয়াখালীর কলাপাড়ায় অসংখ্য খালে লোনা পানি ঢুকিয়ে দেওয়া হয়েছে। গত চার/পাঁচদিন ধরে স্লুইসগেট খুলে একটি প্রভাবশালী মহল খালে লোনা পানিতে সয়লাব করে দিয়েছে। খাল উপচে কোথাও কোথাও লোনা পানি বিলের জমিতে প্রবেশ করেছে। ফলে কৃষকের ব্যবহারের পানি এবং গবাদিপশুর খাবার পানির সংকট দেখা দিয়েছে। কোথাও স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে, আবার কোথাও স্লুইসগেট খারাপ থাকায় এমন দুরাবস্থা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে ঘুরে কৃষকের সর্বনাশের দৃশ্য দেখা গেছে।

বালিয়াতলী ইউনিয়নের অন্তত ১৫কিলোমিটার দীর্ঘ খালটিতে পানিতে পরিপূর্ণ রয়েছে। কয়েকদিন আগে কোথাও পানি ছিল না। তখন ছিল পানির ভয়াবহ সংকট। আর এখন পানি থাকলের তা ব্যবহারের সুযোগ নাই। কারণ সব লোনা পানি। খালটির দুই পাড়ে মিঠাগঞ্চ ও বালিয়াতলীর অন্তত সাত গ্রামের মানুষের এখন ভোগান্তি চরমে। ব্যবহারের পানিরও সংকট চলছে। অভিযোগ রয়েছে, একটি মহল রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটিয়ে স্লুইসগেট খুলে কৃষকের এমন সর্বনাশ করা হয়েছে। কৃষক মো. আলাউদ্দিন জানান, এখন এই পানিতে চিংড়ি মাছ হবে। তাই কৃষকের স্বার্থ পরিপন্থী এমন কাজ করেছে প্রভাবশালী একটি চিহ্নিত মহল।

ধানখালী ইউনিয়নের মধ্য ধানখালীর স্লুইসটির গেট খুলে সেখানকার চেয়ারম্যানের এক ভাই মাছ ধরছে। সবসময় গেট খুলে লোনা পানি ঢুকানো হচ্ছে। গত দুই দিনে অমাবস্যার প্রভাবে জোয়ারের পানির চাপ বেশি থাকায় ভিতরের দীর্ঘ খালটি এখন লোনা পানিতে সয়লাব হয়েছে। এটি আবার আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানের ভাইয়ের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু বর্তমানদের আশীর্বাদ থাকায় কৃষকের ভোগান্তি কমেনি।

মিঠাগঞ্জ ইউনিয়নের আজিমদ্দিন খালের স্লুইসটির গেট খারাপের অজুহাতে মেলাপাড়ার স্লুইসগেট খুলে লোনা পানিতে খাল ডুবিয়ে দেওয়া হয়েছে। এমনকি খাল উপচে বিলেও পানি ঢুকেছে। কৃষকরা এনিয়ে রয়েছে উৎকন্ঠার মধ্যে।

চাকামইয়ায় কাঠালপাড়ার স্লুইসটির সব কয়টি গেট জরাজীর্ণ। এখন জোয়ার ভাটায় লোনা পানি ওঠানামা করছে। গত কয়দিনের জোয়াওে লোনা পানিতে ভিতরের খালটি পরিপূর্ণ রয়েছে। কৃষকরা এখন সমস্যায় পড়েছেন।

এভাবে কলাপাড়া উপজেলার ১২ ইউনিয়নে অন্তত ২৫ টি খালে এখন লোনা পানিতে পরিপূর্ণ রয়েছে। কৃষকরা তাঁদের ভোগান্তি লাঘবে উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, ইউপি চেয়ারম্যান ও প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কিছু খালে লোনা পানির প্রবেশ বন্ধে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। তবে অসংখ্য স্লুইসগেট ভেঙে জরাজীর্ণ থাকায় কৃষকের সমস্যা হচ্ছে। খালে ঢুকছে লোনা পানি। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে বলেও এই কর্মকর্তা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!