বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় এক রাতে ৬ বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু’ট

কলাপাড়ায় এক রাতে ৬ বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু’ট

আপন নিউজ ডেস্ক কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় এক রাতে অন্তত ছয়টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে যেকোনো সময় এসব চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ভুক্তভোগীদের মধ্যে ভাড়াটিয়া রফিকুল ইসলামের বাসা থেকে নগদ ৪১ হাজার টাকা ও দুটি সোনার আংটি চুরি হয়েছে। পাশের ভাড়াটিয়া মোঃ আল আমিনের বাসাতেও চুরির ঘটনা ঘটে। এছাড়া ঘর মালিক রেদওয়ান ইসলামের বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার এবং ভাড়াটিয়া কামাল হোসেনের কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা ও আনুমানিক ৮-৯ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে।

অন্যদিকে, একই এলাকায় ঘর মালিক ফেরদৌস আহমেদের বাসা থেকেও নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি হয়েছে। পাশের ভাড়াটিয়া কাওছার সিকদারের বাসা থেকে প্রায় ১০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!