এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব কলাপাড়ায় এক রাতে ৬ বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু’ট কলাপাড়ায় বাঁধনে ৯২’র সভাপতি শাহজাদা, সম্পাদক নজরুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ
এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন

এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন

এস এম আলমগীর হোসেনঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী সালেহিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল কবির (সিভিল), সহকারী প্রকৌশলী (পুর) মোঃ মহিউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া থানা ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোঃ আলমগীর হোসেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট গাজী মোহাম্মদ তৌহিদ, মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক সামসুল হক মাস্টার এবং মিঠাগঞ্জ ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য সোলায়মান হাওলাদারসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আঃ মালেক ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম রফিকুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ‌।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার নতুন ভবনের সফল নির্মাণ ও সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!