বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য, ডিডিসি (জেলা উন্নয়ন সমন্বয়কারী), কেন্দ্রীয় সমবায় মার্কেটিং সোসাইটির সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৬ মার্চ)। এ উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন মসজিদ ও এতিমখানায় কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও তাঁর জন্মস্থান ধুলাসার ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মহিপুর থানা মসজিদ এবং ঢাকার বঙ্গবাজার এলাকার মসজিদ ও মাদ্রাসায় একই কর্মসূচি পালন করা হচ্ছে।
উল্লেখ্য, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ১৯৬৮ সালে পাকিস্তান এয়ারফোর্সে যোগদান করেন। পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরে মেজর জলিলের অধীনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং আমতলী ও কলাপাড়া এলাকায় মুক্তিবাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০০২ সালের ২৬ মার্চ খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply