শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ধানখালী ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন

ধানখালী ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কালাম আযাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কলেজের শিক্ষকবৃন্দ।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, কলেজের অধ্যক্ষ মোঃ বশির আহমেদ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী সহকারী অধ্যাপক মোঃ মাসুম বিল্লাহকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তবে অভিযোগ রয়েছে, জ্যেষ্ঠতায় ৭ম স্থানে থাকা প্রভাষক মোঃ আবুল কালাম আযাদ ক্ষমতার প্রভাব খাটিয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুল বুঝিয়ে এবং শিক্ষকেদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ৩০ জুন ২০২৫ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন, যা সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থী।

শিক্ষকদের অভিযোগ, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি তার ছোট ভাই এসপি মোঃ রেজাউল করিমের ক্ষমতার দাপট দেখিয়ে কলেজে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। কলেজের অভ্যন্তরীণ আয় ব্যাংকে জমা না রেখে ও নির্ধারিত ক্যাশ বইয়ে লিপিবদ্ধ না করে তা আত্মসাতের অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে। এছাড়া, শিক্ষকেদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং মামলা-মোকদ্দমার ভয় দেখানোর ঘটনাও উল্লেখ করা হয়।

তারা আরও জানান, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কলেজের সভাপতির কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। ফলে শিক্ষকরা নিজেদের সম্মান রক্ষা এবং কলেজের আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে শিক্ষকবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন, যাতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে প্রভাষক মোঃ আবুল কালাম আযাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!