কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ | আপন নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩
কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ

কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাটুয়া গ্রামের একটি আবাসনে জমির হুগলা পাতা কাটাকে কেন্দ্র করে মোসাঃ তারাবানু (৪০) নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী তারাবানু বাদী হয়ে মোঃ রিয়াজ মোল্লা (২৫), মোঃ আলমাস (৩০), মোঃ আফজাল (২৫) ও নিজাম গাজী (৪০)-কে আসামি করে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তারাবানু উল্লেখ করেন, তার বসতবাড়ির পাশের নিজস্ব জমিতে থাকা হুগলা পাতা অভিযুক্তরা জোরপূর্বক কেটে নিয়ে যায়। এতে বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অভিযুক্তরা বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার শরীর ও মাথার বিভিন্ন স্থানে আঘাত ও জখম করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সরে যায়। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!