শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন

কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন

মেজবাহউদ্দিন মাননুঃ কুয়াকাটায় রাখাইন বোচান তার ওয়ারিশদের ২১ একর ৬৬ শতক জমি দখল করতে জমির ধরন পাল্টে ফেলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাখাইন বোচান। তিনি জানান, সিএস, আরএস ও এসএ তে তার পূর্বপুরুষদের নামে রেকর্ডপত্র থাকলেও একটি প্রভাবশালী মহল তাঁদের জমিতে বাউন্ডারি দেয়ার কাজ করছে। বোচান এর প্রতিকার চাইতে কথিত মালিক দাবিদার গংদের বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বর মাসে পটুয়াখালী যুগ্ম জেলা জজ আদালত ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (আদালতে) একটি মামলা করেন। যার নম্বর ৪১৭/২০২৪। লতাচাপলী মৌজার এসএ ৭৫৭ খতিয়ানের বিভিন্ন দাগে ওই জমির অবস্থান বলে জানান বোচান। এ মামলায় তিনি আব্দুল জব্বার হাওলাদারকে প্রধান করে অন্তত ৮৭ জনকে বিবাদী করেছেন। বোচানের অভিযোগ ওই জমিতে বর্তমানে কতিপয় লোকজন ভূমির ধরন পাল্টে দেওয়ার কাজ করছে। তিনি এর প্রতিকার চেয়েছেন। তিনি দাবি করেন বর্তমানে ওই জমির দাম কমপক্ষে ৫০ কোটি টাকা। ৫ আগস্ট পরবর্তী সময়ে তাঁদেও ওই বিপুল পরিমাণ জমি বেহাত করার কাজ শুরু করা হয়েছে। তিনি বর্তমানে এ ঘটনায় নিরাপত্তাহীন রয়েছেন বলেও দাবি করেন। জমি উদ্ধার মহিপুর থানা পুলিশের সহায়তা চেয়েও পায়নি বলেও দাবি করেন। বালিয়াতলীর হাড়িপাড়া রাখাইন পল্লীর বাসীন্দা বোচান তার পূর্বপূরুষদের মালিকানা জমির ওয়ারিশ হিসেবে উদ্ধারে প্রশাসনের সহায়তা চেয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!