শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা

অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের গার্লস স্কুল সংলগ্ন এলাকায় অবস্থিত অনির্বাণ মডেল স্কুল সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেন।

এ সময় ইউএনও কাউছার হামিদ জানান, প্রতিষ্ঠানটির স্কুলের মোঃ শাহিন ও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, কয়েকজন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন না করে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে। ফলে ওই শিক্ষার্থীরা চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন নেই। অতিরিক্ত টাকা নিয়ে কোচিং সেন্টারের মতো কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এছাড়া অন্য স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করানো হতো। এটি প্রকৃতপক্ষে কোনো বৈধ স্কুল নয়, বরং একটি চক্রের কারসাজি বলে মনে হচ্ছে।”

ইউএনও বলেন, সরকারের বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং সাইনবোর্ড খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!