বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট

কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট

মেজবাহউদ্দিন মাননুঃ কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের সোমবাড়িয়া বাজারে অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দুপুরের পরে অগ্নিকান্ডে এসব দোকানির সর্বনাশ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানিরা হচ্ছেন, আবুল ফকির, রুহুল আমিন কবিরাজ, মিরাজ মুন্সী, সিদ্দিক কবিরাজ, সেলিম পাহলোয়ান ও রানা মোল্লা। স্থানীয় বাসীন্দা নাইম শরীফ জানান, দুপুরের খাবারের পরে ওই দোকানগুলো আগুনে পুড়ে গেছে। স্থানীয়রা অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছলেও ততক্ষণে ওই দোকানগুলো পুড়ে গেছে। অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ দুর্ঘটনার পরে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদেও শান্তনা ও সহায়তার আশ্বাস দেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, ক্ষতিগ্রস্তদেও খোঁজ-খবর নেওয়া হয়েছে। সরকারিভাব্ েসহায়তার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!