গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা | আপন নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম কলাপাড়ায় ই’য়া’বা’সহ ৩ মা’দ’ক কারবারি আ’ট’ক
গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা

গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নের সাংগঠনিক ইউনিয়ন নলুয়াভাগিতে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অসহায় জেলে পরিবারগুলো।

জানা গেছে, নলুয়াভাগির ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ৩৮৬ জন এবং ১ থেকে ৬নং ওয়ার্ডের ৮৫৪ জন—মোট ১,২৪০ জন জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। জাতীয় ইলিশ মা মাছ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়নের প্যানেল-১ চেয়ারম্যান আকন মোঃ আবু সাইদ, খেত্র সহকারী মৎস্য অফিসের স্টাফ মোঃ মনিরুল ইসলাম, ১নং ইউপি সদস্য ও প্যানেল-২ মোঃ দুলাল প্যাদা, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রবিউল মৃধা, বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

চাল নিতে আসা জেলেদের দীর্ঘ লাইনে ফুটে ওঠে বাস্তবতার নির্মম চিত্র-ক্লান্ত চোখে দুশ্চিন্তা, কিন্তু চালের বস্তা হাতে পাওয়ার পরেই সেই চোখে জ্বলে ওঠে আশার আলো। অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এই সহায়তা পেয়ে।

একজন জেলে কণ্ঠরুদ্ধ হয়ে বলেন, “আমরা ইলিশ রক্ষার জন্য মাছ ধরা বন্ধ রাখছি। এই সহায়তা না পেলে পরিবার নিয়ে বাঁচা কঠিন হয়ে যেত।”

ইলিশ রক্ষায় সরকারের এই উদ্যোগ কেবল একটি কর্মসূচি নয়-এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ সংরক্ষণের লড়াই। আর সেই লড়াইয়ে অংশ নেওয়া জেলেদের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!