কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা | আপন নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম
কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় কলাপাড়া থানায় এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত ওসি মোঃ নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে সমাজের নানা অসঙ্গতি ও অপরাধ দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার, এসআই মোঃ জাকির হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আসলাম সিকদার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল মুরাদ, সাধারণ সম্পাদক আরিফ সুমন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আরিফ সিকদার, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান ইউসুফ, সাবেক সভাপতি নুরুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সভায় সাংবাদিকরা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং এসব বিষয়ে পুলিশের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!