আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত

আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার পুজাখোলা গ্রামে কৃষক নুরজামাল (৫৪) মাঠে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। অপর দিকে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার শান্তিপুর গ্রামে কৃষক খালেক হাওলাদার (৫৫) মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার দুপুরে। জানাগেছে, আমতলী উপজেলার পুজাখোলা গ্রামের কৃষক নুরজামাল বৃষ্টিতে মাছ শিকার করতে মাঠে যায়। মাছ শিকার কালীন সময়ে বজ্রপাতে তার শরীর জলসে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়ী গিয়ে আসে। ওেইদিন বিকেলে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী নিহতের বাড়ী গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। অপর দিকে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক খালেক হাওলাদার মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে তার শরীর জলসে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ হুমায়ুন হাসান সুমন তাকে মৃত্যু ঘোষনা করেছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ হুমায়ুন হাসান সুমন বলেন, বজ্রপাতে নিহত খালেক হাওলাদারকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন। আমতলী থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, নিহতের বাড়ী পরিদর্শন করে ওই পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!