কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত | আপন নিউজ

শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট
কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

রাসেল মোল্লাঃ শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা করতে চাই” এই স্লোগান নিয়ে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। (১ মে শুক্রবার) সকাল ১০টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় সামনে গিয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোঃ হারুন সভাপতিত্বে এক সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক নান্নু মুন্সী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার , উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শেখ জসিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নসু, পৌর শ্রমিক দলের সভাপতি মিন্টু মোল্লা। সভা পরিচালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির জুয়েল সহ উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!