কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা – আপন নিউজ

বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক
কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা

কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা

কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামে স্মার্ট ফোন কেনার আবদার পূরণ না হওয়ায় অভিমানে আত্মহননের পথ বেছে নিয়েছেন শাকিল গাজী (২২) নামে এক তরুণ। বুধবার (৬ মে) দিবাগত মধ্যরাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে ভোররাতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত শাকিল গাজী ওই গ্রামের শাহআলম গাজীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শাকিল বিবাহিত ছিলেন। জীবিকার জন্য তার বাবা একটি ইজিবাইক কিনে দিলেও তিনি নিয়মিত তা চালাতেন না। এছাড়া পারিবারিকভাবেও কিছুটা অশান্তি চলছিল বলে স্বজনরা জানিয়েছেন।

শাহআলম গাজী জানান, বুধবার রাতের খাবার শেষে শাকিল তার মায়ের কাছে একটি স্মার্ট ফোন কেনার আবদার করেন। তবে তাৎক্ষণিকভাবে টাকা না থাকায় পরে কিনে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এতে অভিমান করে নিজ ঘরে চলে যান তিনি। পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর মধ্যরাতে বাইরে বের হয়ে আম গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

তিনি আরও দাবি করেন, স্মার্ট ফোনের জন্য টাকা না পাওয়ার অভিমান থেকেই শাকিল আত্মহত্যা করেছেন।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে ভোররাতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোন কেনার টাকা না পাওয়ায় অভিমানে ওই যুবক আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!