রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন – আপন নিউজ

বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন

রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন

রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্বলছে আ’গু’ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে নতুন বসানো একটি গভীর নলকূপের পাইপ দিয়ে অনবরত গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। নির্গত সেই গ্যাসে জ্বলছে আগুন। সেই আগুনে চা বানিয়ে খেয়েছেন স্থানীয়রা।

‎শনিবার (৯ মে) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, দক্ষিণ কাজির হাওলা গ্রামের হাওলাদার বাড়ির রিমান হাওলাদার, মিনহাজ হাওলাদার ও শাকিল হাওলাদার যৌথভাবে বাড়ির আঙিনায় একটি গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। প্রায় ৯৬০ ফুট গভীর পর্যন্ত বোরিং করে পাইপ স্থাপনের কাজ শেষ হয় শুক্রবার।

‎শনিবার দুপুরে পাইপের ভেতর থেকে হঠাৎ বুদবুদ শব্দ শুনতে পান বাড়ির লোকজন। কৌতূহলবশত পাইপের পাশে পেঁপে গাছের নাল পুঁতে আগুন ধরালে সেখানে আগুনের শিখা জ্বলে ওঠে। সন্ধ্যা সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাইপ দিয়ে গ্যাস নির্গত হওয়া ও আগুন জ্বলা অব্যাহত ছিলো।

‎নলকূপ দিয়ে গ্যাস ওঠার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শী ইভান হাওলাদার ও তুর্না খাদিজা জানান, মূল পাইপের মুখ বর্তমানে বন্ধ থাকলেও ভেতরে অনবরত বুদবুদ শব্দ হচ্ছে।

‎ঘটনা দেখতে আসা জয়নাল চৌকিদার বলেন, এই বয়সে এমন অদ্ভুত ঘটনা দেখিনি। টিউবওয়েল বসানোর পর গ্যাস উঠছে দেখে বিস্ময় লাগছে। সেই আগুনে আমরা চা বানিয়েও খেয়েছি।

‎ধারণা করা হচ্ছে, ৯০০ থেকে ১০০০ ফুট গভীরে বোরিং করার সময় ভূগর্ভের জৈব পদার্থ পচে তৈরি হওয়া মিথেন গ্যাস অনেক সময় ওপরে উঠে আসে। এটি স্থায়ী গ্যাসক্ষেত্র কি না, তা নিশ্চিত করতে ভূ-তাত্ত্বিক পরীক্ষা প্রয়োজন। অনেক সময় ছোট ছোট গ্যাসের ‘পকেট’ থেকেও এমন নির্গমন হতে পারে।

‎এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খায়রুল হাসান বলেন, বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। নলকূপ থেকে কেন গ্যাস নির্গত হচ্ছে, সে বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!