শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন

কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন

কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার ছাত্রদলের কমিটি অনুমোদন

রিপোর্ট: এস এম আলমগীর হোসেনঃ পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ডিগ্রি ও অনার্স শাখার ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ছাত্রদলের অনার্স শাখায় কে এম শাহেদকে সভাপতি এবং সাগর ইসলাম রোহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া ছাত্রদলের ডিগ্রি শাখায় এরশাদুল আকন কাওছারকে সভাপতি ও মোঃ সায়েমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শুক্রবার (৯ মে) ছাত্রদলের কলেজ শাখার সভাপতি সাইমুন রহমান ইসমাইল ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ছাত্রদলের ডিগ্রি শাখার কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন রাজিব আকন। সহ-সভাপতি পদে আছেন ইউসুফ ইসলাম, নাঈমুর রহমান, তানভীর তামিম, মোঃ রাব্বি হাওলাদার, তাইন মৃধা, রাহান গাজী, মোঃ রিয়াদ আহাম্মেদ, সামিয়ুন আহাম্মেদ রিয়ান ও সজিব মৃধা। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার ও অনিম বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক বিথি আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান, দপ্তর সম্পাদক রায়হান, প্রচার সম্পাদক ঈসা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক নাজিয়া সাহারা। সদস্য হিসেবে রয়েছেন আসলাম ও মোঃ বাইজিদ।

ছাত্রদলের অনার্স শাখার কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মামুন মীর। সহ-সভাপতি পদে রয়েছেন তুহিন তালুকদার, হোসেন, জাবের তালুকদার, ইসরাফিল ইসলাম রাব্বি, মোঃ আশিক তুহিন, সজিব ইসলাম সামি, মোঃ নাহিদ, মোঃ সানি ও ফেরদৌস তালুকদার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হৃদয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক নিরব, রবিউল হাওলাদার ও জুবায়ের হাওলাদার। সাংগঠনিক সম্পাদক সফিউল ইসলাম সজিব ও তৌহিদ মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক সাগর, দপ্তর সম্পাদক সাব্বির তালুকদার এবং প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ। সদস্য হিসেবে রয়েছেন মেশকাত ও মোঃ রাহাত মীরা।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!