শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

কলাপাড়ায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় দুর্যোগের পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ এবং দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা কৃষি অফিস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর থ্রাইভ প্রকল্প, দাতা সংস্থা ইন্টারএ্যাকট-এর অর্থায়নে।
অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ, টিয়াখালী, চাকামইয়া ও চম্পাপুর ইউনিয়নের ঈচচ, ডউগঈ, ঈউগঈ ও সঞ্চয় দলের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার সিপিপি উপজেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান খান। এছাড়াও উপস্থিত ছিলেন থ্রাইভ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মুর্ম্ম, প্রকল্প কর্মকর্তা মিল্টন সরদার, সিনিয়র প্রকল্প পরিদর্শক পায়েল চন্দ্র দাস, কমিউনিটি ফেসিলেটর লাখাইন, আল-আমিন, তুষার বাড়ৈ এবং কমিউনিটি মবিলাইজার মোসাঃ নুরুন্নাহার।
প্রশিক্ষণে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত বিভিন্ন উপকরণের ব্যবহার এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণকারীদের বিভিন্ন বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মাঝে দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply