বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় ২৬ বস্তা জেলে চাল উ’দ্ধা’রে’র ঘটনায় মা’ম’লা

কলাপাড়ায় ২৬ বস্তা জেলে চাল উ’দ্ধা’রে’র ঘটনায় মা’ম’লা

কলাপাড়ায় ২৬ বস্তা জেলে চাল উদ্ধারের ঘটনায় মামলা

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে সরকারি জেলে চাল মজুদ ও কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মৎস্য বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মোঃ মহসিন রেজা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি আমিরাবাদ গ্রামের মোঃ ইমরান হোসেন (৩০)।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মে রাত ১০টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ এলাকায় ইমরান হোসেনের বসতঘরে জেলেদের মাঝে বিনামূল্যে বিতরণের সরকারি জেলে চাল মজুদ করে ক্রয়-বিক্রয় করা হচ্ছে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মৎস্য বিভাগের কর্মকর্তা, আনসার সদস্য ও অফিস স্টাফদের সমন্বয়ে একটি টিম রাত প্রায় ১১টা ৫০ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায়। এসময় অভিযুক্ত ইমরান হোসেনকে বাড়িতে পাওয়া যায়নি। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০ কেজি ওজনের ২৬ বস্তা সরকারি জেলে চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের মোট পরিমাণ ৭৮০ কেজি, যার আনুমানিক মূল্য ৩৯ হাজার টাকা। এছাড়াও ২৩টি খালি সরকারি বস্তা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চাল বিধি মোতাবেক স্থানীয় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ ইউনুছ মিয়ার জিম্মায় প্রদান করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, প্রকৃত জেলেদের মাঝে বিনামূল্যে বিতরণের সরকারি চাল কালোবাজারির উদ্দেশ্যে মজুদ ও ক্রয়-বিক্রয় করে আসামিরা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারার অপরাধ করেছেন।

কলাপাড়া থানা ওসি মোঃ নজরুল ইসলাম জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!