কলাপাড়ায় জেলে চাল বিতরণে অ’নি’য়’মে’র অভিযোগে তদন্ত কমিটি গঠন | আপন নিউজ

সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
“মিনি সুইজারল্যান্ড” সরকারি পৃষ্ঠপোষকতায় নান্দনিক স্পটের সম্ভাবনা কলাপাড়ায় বালু-পাথর ও বিটুমিনের ধোঁয়ায় জনদুর্ভোগ, ইউএনও’র কাছে অভিযোগ কলাপাড়ায় তিনদিন ধরে নি’খোঁ’জ গৃহবধূ, সন্ধান চায় পরিবার বরগুনার আলোচিত নির্বাহী প্রকৌশলীকে বদলী: বরগুনায় আনন্দ আমতলীতে শালিস বৈঠকে হা’ম’লা, আ’হ’ত ৪,তিনজন জে’ল হাজতে কলাপাড়ায় জেলে চাল বিতরণে অ’নি’য়’মে’র অভিযোগে তদন্ত কমিটি গঠন কলাপাড়ায় ২৬ বস্তা জেলে চাল উ’দ্ধা’রে’র ঘটনায় মা’ম’লা কলাপাড়ার সাগরপাড়ে অজ্ঞাত নারীর ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় জেলে চাল বিতরনে হ’রিলু’ট, বসত ঘর ও ঝোপঝাড় থেকে চোরাই চাল উ’দ্ধা’র কলাপাড়ায় ফিশনেট প্রকল্পের দ্বি-মাসিক মৎস্যজীবী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় জেলে চাল বিতরণে অ’নি’য়’মে’র অভিযোগে তদন্ত কমিটি গঠন

কলাপাড়ায় জেলে চাল বিতরণে অ’নি’য়’মে’র অভিযোগে তদন্ত কমিটি গঠন

কলাপাড়ায় জেলে চাল বিতরণে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে শতভাগ জেলে চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত সমুদ্রে মাছ ধরা বন্ধের ৫৮ দিনের অবরোধকালীন সময়ে জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ আপন নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় ১৫ মে উপজেলা প্রশাসনের অভিযানে নীলগঞ্জ ইউনিয়ন থেকে ২৬ বস্তা জেলে চাল ও ২৩টি খালি বস্তা উদ্ধার করা হয়।

এ প্রেক্ষিতে জেলে চাল বিতরণ কার্যক্রমের অনিয়ম তদন্তে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলীকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও মতামত দাখিলের নির্দেশ দিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!