সোমবার, ১৮ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বরগুনার আলোচিত নির্বাহী প্রকৌশলীকে বদলী: বরগুনায় আনন্দ
আমতলী প্রতিনিধিঃ স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের বরগুনার নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র গাইন ও সহকারী প্রকৌশলী রাজিব শাহর বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩৬ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ার অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে আওয়ামীলীগ দোসর আত্মীয় স্বজনের নামে কাজ দেয়ার অভিযোগে সেই বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খানকে বদলী করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সদর দপ্তর ঢাকা একই পদে বদলী করা হয়। রবিবার এ খবর বরগুনায় পৌছলে সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।
জানাগেছে, ২০২৪ সালে ২৩ জুন বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশল হিসেবে মোঃ মেহেদী হাসান খান যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি আওয়ামীলীগ দোসরদের সঙ্গে সখ্যতা গড়ে নানা অনিয়মে জড়িয়ে পরেছেন। ঠিকাদারদের সঙ্গে যোগসাজসে তিনি কামিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা এমন অভিযোগ ওমর আব্দুল্লাহ শাহীনের। জলবায়ু প্রকল্পের খাল খননে অনিয়ম হলেও তিনি কোন ব্যবস্থা নেয়নি। উল্টো প্রকল্পের টাকা ছাড় করে দিয়েছেন। অভিযোগ রয়েছে গত মার্চ মাসে আমতলী-তালতলী উপজেলার গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৬ কোটি টাকার দরপত্র আহবান করে। এ দরপত্রে ৭৭ টি প্রতিষ্ঠান অংশ নেয়। গত ২০ এপ্রিল পাঁচটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে অনিয়ম ও অনৈতিকতার আশ্রয় নিয়ে ওই কাজ পাইয়ে দেয় নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খাঁনসহ তিন প্রকৌশলী এমন অভিযোগ ওমর আব্দুল্লাহ শাহীনের। এ টেন্ডার কার্যক্রমের অনিয় মের অনুন্ধানে বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কাজ পাইয়ে দেয়া পাঁচটি প্রতিষ্ঠানের মালিক সকলেই আওয়ামীলীগের দোসর এবং নির্বাহী প্রকৌশলীসহ তিন প্রকৌশলীর আত্মীয়স্বজন। নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানের নিকটাত্মীয় বরিশাল এমএস লুৎফুল কবির ট্রেডার্স , শেখ সেলিমের ভাগ্নে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিকুর রহমান নুরের ঠিকাদারী প্রতিষ্ঠান এমএস নুর কনস্ট্রাকশন, সহকারী প্রকৌশলী রাজিব শাহর নিকটাত্মীয় নড়াইল জেলার ঠিকাদারী প্রতিষ্ঠান লেলিন-দিপ (জয়েন্ট বেঞ্চার) এসএম লেলিন ট্রেডার্স, সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল গাইনের নিকটাত্মীয় ঝিনাইদহ ঠিকাদারী প্রতিষ্ঠান নিশিত বসু ট্রেডার্স। গত ১০ মে বরগুনা নির্বাহী প্রকৌশলীর অনিয়ম ও স্বজনপ্রীতির একটি স্বচিত্র প্রতিবেদন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে এলজিইডির প্রধান প্রকৌশলীসহ মন্ত্রণালয়। নিউজ প্রকাশের চার দিনের মাথায় অর্থাৎ বৃহস্পতিবার প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন তাকে বদলী করেন।
বদলীকৃত বরগুনা নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান খাঁন বলেন, বদলীর চিঠি এখনো হাতে পাইনি। তবে বিভিন্ন মারফত বদলীর খবর জানতে পেরেছি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply