শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় বালু-পাথর ও বিটুমিনের ধোঁয়ায় জনদুর্ভোগ, ইউএনও’র কাছে অভিযোগ

কলাপাড়ায় বালু-পাথর ও বিটুমিনের ধোঁয়ায় জনদুর্ভোগ, ইউএনও’র কাছে অভিযোগ

কলাপাড়ায় বালু-পাথর ও বিটুমিনের ধোঁয়ায় জনদুর্ভোগ, ইউএনও’র কাছে অভিযোগ

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া পৌরসভার পুরনো ফেরিঘাট সংলগ্ন ব্যস্ততম এলাকায় সড়ক, ফুটপাত ও খেয়াঘাট দখল করে বালু-পাথর স্তূপ এবং খোলা আগুনে বিটুমিন পোড়ানোর ফলে সৃষ্টি হওয়া কালো ধোঁয়া, বিষাক্ত গ্যাস ও দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। এ ঘটনায় রবিবার এলাকাবাসী কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরনো ফেরিঘাট এলাকায় নদীপথে আনা বালু ও পাথর স্তুপ করে সড়ক, খেয়াঘাট এবং সদ্য নির্মিত ফুটপাতের উভয় পাশ অবৈধভাবে দখল করা হয়েছে। পাশাপাশি সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদার খোলা আগুনে বিটুমিন পোড়িয়ে পাথর-বালু মিক্সিংয়ের কাজ করায় পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।

এতে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট ও আশপাশের বসতবাড়ির মানুষ শ্বাসকষ্ট ও দুর্গন্ধজনিত ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয়দের দাবি, কালো ধোঁয়ার স্তর বাসাবাড়ির চালা, সড়ক ও পুকুরের পানিতেও জমে রয়েছে। এছাড়া বালু-পাথরের স্তুপে নদীপথের গুরুত্বপূর্ণ চলাচল পথ সংকুচিত হয়ে পড়েছে, ফলে নীলগঞ্জ, চাকামইয়া ইউনিয়ন ও তালতলী উপজেলার যাতায়াতকারী সাধারণ মানুষও চরম দুর্ভোগে পড়ছেন।

অভিযোগকারীরা আরও বলেন, স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই জনবহুল এলাকায় খোলা আগুনে বিটুমিন পোড়ানো সম্পূর্ণ বেআইনি। কলাপাড়া-আমতলী সড়কের বিভিন্ন খোলা স্থানে হটমিক্স প্ল্যান্ট স্থাপনের সুযোগ থাকা সত্ত্বেও হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষা এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি তৈরি করা হয়েছে।

এলাকাবাসী দ্রুত বায়ুদূষণ, দখল ও জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!