শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় রহমতপুর খালে দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান শুরু

কলাপাড়ায় রহমতপুর খালে দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান শুরু

কলাপাড়ায় রহমতপুর খালে দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান শুরু

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার একমাত্র মাধ্যম রহমতপুর খাল (জীনখাল) দখলমুক্ত করতে দ্বিতীয় দফার উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে রহমতপুর কালভার্ট সংলগ্ন এলাকা থেকে এ অভিযান শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করছে কলাপাড়া থানা পুলিশ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পল্লী বিদ্যুৎ প্রতিনিধি, ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা।

প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে খালের দুই পাড়ে গড়ে ওঠা সব ধরনের পাকা ও কাঁচা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এছাড়া রাডার সংলগ্ন এলাকায় খালের ভেতরে নির্মিত স্থাপনাগুলোও ভেঙে ফেলা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হচ্ছে। এর আগে মাইকিং করে অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। অনেকেই তা সরিয়ে নিয়েছেন, তবে যারা সরাননি তাদের স্থাপনা প্রশাসন ভেঙে দিচ্ছে।

তিনি আরও বলেন, শুধু কাঁচা স্থাপনা নয়, খালের সীমানা নির্ধারণ করে রেড মার্কিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে স্ক্যাভেটর মেশিন দিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হবে। খালের মধ্যে নির্মিত একটি মাদরাসাও নিজ উদ্যোগে সরিয়ে না নিলে সেটিও উচ্ছেদ করা হবে।

ইউএনও বলেন, “রহমতপুর খাল দখলমুক্ত হলে পৌর শহরের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি শহরের পরিবেশ ও সৌন্দর্যও ফিরে আসবে। খালটি খননেরও প্রস্তাবনা রয়েছে। বাস্তবায়ন হলে এটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।”

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) প্রথম দফায় দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তিন দিনের বিরতির পর সোমবার আবারও অভিযান শুরু হয়েছে। প্রয়োজন হলে ঈদের আগে অথবা ঈদের পর আরও দফায় অভিযান চালানো হতে পারে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!