কলাপাড়ায় শিশু ও নারী নি’র্যা’ত’নে’র প্রতিবাদে মা’ন’ব’ব’ন্ধ’ন | আপন নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থী ধ’র্ষ’ণ মা’ম’লায় দুইজন আ’ট’ক কলাপাড়ায় শিশু ও নারী নি’র্যা’ত’নে’র প্রতিবাদে মা’ন’ব’ব’ন্ধ’ন প্রান্তিক স্কুলে শিক্ষার্থীদের বাংলা-ইংরেজি পঠন দক্ষতা কম: ইউএনও কাউছার হামিদ কলাপাড়ায় ১০ পিচ ই’য়া’বাসহ যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হা’ম’লা’য় এসএসসি পরীক্ষার্থী আ’হ’ত, ভিডিও ভাইরাল কলাপাড়ায় ঈদ উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ চাল পাচ্ছে ২৭ হাজার ৮৬৩ পরিবার কলাপাড়ায় অর্থের অভাবে হালিমা হাবিবরা থাকেন পলিথিন, পাতায় মুড়িয়ে কলাপাড়ায় সরকারি খাস জমিতে রাস্তা নির্মাণে বাধা, ইউএনও বরাবর লিখিত অভিযোগ কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের কলাপাড়ায় বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা
কলাপাড়ায় শিশু ও নারী নি’র্যা’ত’নে’র প্রতিবাদে মা’ন’ব’ব’ন্ধ’ন

কলাপাড়ায় শিশু ও নারী নি’র্যা’ত’নে’র প্রতিবাদে মা’ন’ব’ব’ন্ধ’ন

কলাপাড়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়া প্রতিনিধিঃ “শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই” দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া উপজেলা মহিলা পরিষদের নমিতা দত্ত, স্থপতি ইয়াকুব হোসেন, মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক তারেক আমান সুমন, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সুমন, সিপিপি কর্মী শহিদুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার কলাপাড়ার সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রতন, আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী শামীম বেপারী, তানজিল জামান জয়, জেমস জানিব ও কলাপাড়া সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রথম আলো বন্ধুসভার কলাপাড়ার সভাপতি মোস্তফা জামান সুজন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!