শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে পিআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা; হেল্পার নি’হ’ত; চালক আ’হ’ত

আমতলীতে পিআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা; হেল্পার নি’হ’ত; চালক আ’হ’ত

আমতলীতে পিআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা; হেল্পার নি’হ’ত; চালক আ’হ’ত

আমতলী প্রতিনিধিঃ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রীজের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে গাড়ীর হেল্পার মোঃ আজাদ মোল্লা (২৭) নিহত এবং চালক মেহেদী (২৮) গুরুতর আহত হয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহত মেহেদীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল ৬ টার দিকে। নিহত আজাদের বাড়ী টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামে। তার বাবার নাম আউয়ুব মোল্লা। আহত মেহেদীর বাড়ী একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামে। তার বাবার নাম অব্বাস মিয়া। জানাগেছে, মঙ্গলবার সকালে ফার্নিচার নিয়ে একটি পিকআপ ভ্যানের (ন-১২-৫৯৭৭) আমতলী যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রীজ সংলগ্ন স্থানে পিকআপের বামপাশের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ীর সামনের অংশ দুমড়ে-মুড়চে যায় এবং গাড়ীর মধ্যে চালক ও হেল্পার আটকা পড়ে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন গাড়ীর দরজা কেটে তাদের উদ্ধার করে। কিন্তু ঘটনাস্থলেই হেল্পার আজাদ মোল্লা নিহত এবং চালক মেহেদী গুরুতর আহত হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং চালক মেহেদীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, পিকআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা লেগে গাড়ী দুমড়ে-মুড়চে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন গাড়ীর দরজা কেটে তাদের উদ্ধার করেছে। এতে ঘটনাস্থলেই হেল্পার আজাদ নিহত হয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হোসেন বলেন, আজাদকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন খবর দেয়া হয়েছে। তারা আসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!