শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা

আমতলী প্রতিনিধিঃ তালতলী থানায় কর্মরত মো. ফারুক গাজী টুকরো টুকরো পাচঁ পাতার চিরকুট লিখে আ/ত্ম/হ/ত্যা করেছেন। রবিবার সকাল নয়টার দিকে তালতলী ব্যারাকের একটি কক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। তিনি চিরকুটে লিখে গেছেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিয়েছি। অযথা কাউকে হয়রানী করবে না। তার এমন মৃত্যুতে পরিবার ও পুলিশ সদস্যের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানাগেছে, ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর চরাইল গ্রামের মৃত্যু রত্তন গাজীর ছেলে ফারুক গাজী (৫২) গত ১০ মে তালতলী থানায় পুলিশ সদস্য হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে ভালোভাবেই দায়িত্ব পালন করছিলেন। থানার নতুন ব্যারাকে রাত্রি যাপন করতেন। শনিবার দিবাগত রাতে তিনি ব্যারাকে ঘুমিয়ে ছিলেন। ওই রাতেই তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আ/ত্ম/হ/ত্যা করেছেন। রবিবার সকালে ঘুম থেকে না উঠলে অন্য পুলিশ সদস্যরা তাকে ডাকতে যান। কিন্তু তার কোন সারাশব্দ না পেয়ে তাদের সন্দেহ হয়। পরে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেছেন। পরে পুলিশ সদস্যরা তার পরিহিত জামার পকেটে থাকা টুকরো টুকরো পাচঁ পাতার চিরকুট লেখা দেখতে পান। ওই চিরকুটে তার পরিবারের স্ত্রী, পুত্র, মেয়ে ও মেয়ের জামাই ও ভাইকে তার মৃত্যুর পর করণীয় বিষয় লিখে গেছেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সোহাগ বলোন, পুলিশ সদস্য ফারুক গাজীকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন। ধারনা করা হচ্ছে তিনি গ্যাস ট্যাবলেট খেয়েছিলেন।

তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, চিরকুট লিখে তিনি আ/ত্ম/হ/ত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!