কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র – আপন নিউজ

সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট
কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র

কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র

কলাপাড়ায় অটোভ্যান চালক অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রেফতার

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত যুবক, তার অটোভ্যান ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, মহিপুরের তারিকাটা এলাকার বাসিন্দা অটোভ্যান চালক মো. রাফি খান (১৯) গত ১৩ জুন কয়েকজন যাত্রীকে কুয়াকাটার বিভিন্ন স্থানে ঘুরিয়ে দেন। পরদিন ১৪ জুন সকালে ওই যাত্রীরা পুনরায় ঘোরার কথা বলে তাকে নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ডেকে নেয়।

অভিযোগে বলা হয়েছে, সেখানে পৌঁছানোর পর মো. জাহিদ প্যাদা (২১), মো. কোয়েল গাজী (২০), মো. ইমরান গাজী (২২) ও অজ্ঞাত আরও কয়েকজন রাফি খানকে অস্ত্রের ভয় দেখিয়ে তার অটোভ্যান ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে অপহরণ করে চোখ-মুখ বেঁধে চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় একটি বাড়িতে আটকে রাখা হয়।

একপর্যায়ে অপহরণকারীরা রাফির বাবা মো. হাসানের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে হত্যা করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ছেলের প্রাণ রক্ষার্থে স্বজনদের কাছ থেকে ধারদেনা করে ৫০ হাজার টাকা সংগ্রহ করে নির্ধারিত স্থানে যান রাফির বাবা। সেখানে টাকা দেওয়ার সময় পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকার ইমাদ পরিবহন কাউন্টারের পাশ থেকে জাহিদ প্যাদা ও ইমরান গাজীকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিশানবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কোয়েল গাজীর বাড়ি থেকে অপহৃত রাফি খান, তার অটোভ্যান ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে কোয়েল গাজীকেও গ্রেফতার করে পুলিশ।

অপহৃত রাফি খানকে মারধর করে আহত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় অপহরণ, মুক্তিপণ দাবি ও মারধরের অভিযোগে কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!