কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত – আপন নিউজ

বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত হয়েছে।

সভায় মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামাল হোসেন সভাপতিত্ব করেন। সভায় সর্বসম্মতিক্রমে ধুলাসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমানকে সভাপতি এবং বালিয়াতলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ সময় জেলা কমিটির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!