কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র – আপন নিউজ

শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড
কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র

কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র

কলাপাড়ায় ৪০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় ৪০ পিস ইয়াবাসহ চার কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে পশ্চিম ধানখালী গ্রামের সড়ক থেকে এবং বালিয়াতলী ইউনিয়ন থেকে এদের গ্রেফতার করা হয়।

এরা হচ্ছেন বিনামকাটা গ্রামের সেন্টু খানের ছেলে মো: শাকিল খান (৩৯), চালিতাবুনিয়া গ্রামের কালাম হাওলাদারের ছেলে মুসফিকুর রহমান শান্ত (১৯), দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের মালেক গাজীর ছেলে বাইজিদ গাজী (২৮) ও বড়বালিয়াতলী গ্রামের বজলু চৌকিদারের ছেলে জাকারিয়া (৩০)। কলাপাড়া থানার ওসি মো: নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, আসামিরা ইয়াবা কেনাবেচা করছিল। এ সময় পুলিশ তাঁদের গ্রেফতার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে মুসফিকুর রহমান শান্ত মাদক ডিলার আল-আমিন ওরফে উলফা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। শান্ত ওখানকার নমরহাট টেকনিক্যাল কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার তথ্য পুলিশ নিশ্চিত করেছে।

এর গডফাদার উলফাকে পুলিশ ৩ জুন গ্রেফতার করে। উলফা মাদকসহ ৭ মামলার আসামি। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছে। আল-আমিন ওরফে উলফার বাড়ি চম্পাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। পুলিশের দাবি উলফার মাদক ব্যবসা তার অনুপস্থিতিতে শান্ত নিয়ন্ত্রণ করে আসছিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!