মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ – আপন নিউজ

শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড
মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ

মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ

মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দখলের অভিযোগ

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ার মহিপুর বাজারের কাঠপট্টি রোড সংলগ্ন নদীর পাড়ের সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে ফারুক হোসেনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে নদীর তীরবর্তী খাস জমিতে ঘর নির্মাণ করে জমিটি দখল করা হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন খালি থাকা ওই সরকারি জমিতে রাতারাতি ঘর নির্মাণ করা হয়েছে। তারা অভিযোগ করেন, প্রভাবশালী একটি মহলের সহায়তায় এবং প্রায় দুই লাখ টাকার অবৈধ লেনদেনের মাধ্যমে ফারুক হোসেনকে জমি দখলে সহযোগিতা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মহিপুর একটি গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর হওয়ায় সমুদ্রগামী মাছ ধরার ট্রলারগুলো নদীর তীরে নোঙর করে থাকে। নদীর পাড় দখল করে স্থাপনা নির্মাণের ফলে ট্রলার নোঙরের জায়গা সংকুচিত হবে, যা মৎস্য ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া নদীর তীর দখলের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহিপুরের নদীর তীরবর্তী সরকারি খাস জমি বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী অবৈধভাবে দখল করে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করছে। এর ফলে নদীর প্রস্থ কমে গেছে এবং নাব্যতা সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে ফাতরার চর সংলগ্ন খালগোড়া এলাকার সাগর মোহনাও ভরাট হয়ে যাওয়ায় বড় লঞ্চ ও জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ভাটার সময় মাছ ধরার ট্রলারগুলোও মহিপুরে প্রবেশে সমস্যার সম্মুখীন হচ্ছে।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে নদীর তীর দখল অব্যাহত থাকলে সরকারি খাস জমি বেহাত হওয়ার পাশাপাশি মহিপুর মৎস্য বন্দরের ব্যবসা-বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়বে।

এ বিষয়ে এলাকাবাসী মহিপুর ভূমি অফিস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!