বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রশংসায় ভাসছেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কলাপাড়ায় বৃক্ষরোপণ বিষয়ক কর্মশালা, ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ কলাপাড়ায় পালিত বলি মহিষের হা’ম’লা’য় কৃষকের মৃ’ত্যু বাবার একাধিক বিয়ের প্রতিবাদ করায় আমতলীতে বাবার নেতৃত্বে ছেলে খু’ন উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক মামুন কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা পাখিমারা এজেন্ট ব্যাংকে অর্থ আত্মসাতের অভিযোগ, পরিবারের দাবি ‘গভীর ষ’ড়য’ন্ত্র’ কলাপাড়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অ’বৈ’ধ’ভাবে প্রার্থী হওয়ার অভিযোগ
কলাপাড়ায় বৃক্ষরোপণ বিষয়ক কর্মশালা, ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ

কলাপাড়ায় বৃক্ষরোপণ বিষয়ক কর্মশালা, ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ

কলাপাড়ায় বৃক্ষরোপণ বিষয়ক কর্মশালা, ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ

কলাপাড়া প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) বেলা ১১টায় দাতা সংস্থা টিআরফান্ডের অর্থায়নে এবং ট্রি প্ল্যান্টেশন প্রজেক্ট, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর তত্ত্বাবধানে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা পারভিন। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলার সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উল-আজাদ।

এছাড়াও অনুষ্ঠানে সিসিটির সভাপতি হেবল বৈদ্য, সহ-সভাপতি মার্টিন বৈরাগী, সদস্য জুলিয়েট বাড়ৈসহ ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মূর্ম্ম, প্রকল্প কর্মকর্তা মিল্টন সরদার, সিনিয়র প্রকল্প পরিদর্শক পায়েল দাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর তুষার বাড়ৈ, আল-আমিন, আসমা বেগম, লাকইন এবং কমিউনিটি মবিলাইজার মোসা. আসমা, মোসা. নুরুন্নাহার, সুমি আক্তার ও গায়ত্রী রানী উপস্থিত ছিলেন। কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক, যুব প্রতিনিধি, নারী নেত্রী, স্বেচ্ছাসেবী, সিসিটি এবং বিভিন্ন গ্রুপের সদস্যরা অংশ নেন।

আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। উপকূলীয় অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ এবং পরিচর্যার ওপর গুরুত্ব দিতে হবে।

কর্মশালায় বৃক্ষরোপণের সঠিক পদ্ধতি, চারার পরিচর্যা, উপযুক্ত প্রজাতি নির্বাচন, কমিউনিটির অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদি সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে ২৬০ জন অংশগ্রহণকারীর মাঝে জনপ্রতি ৯টি করে মোট ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে ছিল আম, হরতকি, রেইনট্রি ও নারকেল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!