সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ দিন ধরে নি’খোঁ’জ মরিয়মের বাড়িতে অসহায়ত্বের কান্না কলাপাড়ায় বিলুপ্ত প্রায় দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী গ্রামীন নারী পুরুষ কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ
কলাপাড়ায় বিলুপ্ত প্রায় দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী গ্রামীন নারী পুরুষ

কলাপাড়ায় বিলুপ্ত প্রায় দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী গ্রামীন নারী পুরুষ

কলাপাড়ায় বিলুপ্ত প্রায় দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী গ্রামীন নারী পুরুষ

কলাপাড়া প্রতিনিধিঃ দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী করার লক্ষ্যে গ্রামীন পুরুষ ও নারীদের দেয়া হয়েছে প্রশিক্ষন। মাছ চাষের জন্য চুন, মাছের রেনু, ঝাকি জাল, ব্লু নেট, রাসায়নিক সার, অক্স্রিজেন মেশিন, মাছের খাবার ও নগদ টাকাসহ বিভিন্ন প্রকার উপকরন দিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ। কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিলুপ্ত প্রায় পুষ্টিসম্পন্ন মলা, পুটি, ভেটকি সহ দেশীয় প্রজাতির মাছ চাষে সাধারন মানুষের জীবনমান উন্নয়নে ৬৪ টি প্রর্দশনী বাস্তবায়ন করেছে ওই সংস্থা। এতে স্বাবলম্বী হয়েছেন গ্রামীন নারী ও পুরুষ।

জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে মৎস্য খাতের উপর মোট ৭৪ টি কার্যক্রমের মধ্যে ৬৪ টি প্রর্দশনী মৎস্য চাষীদের জীবনমান উন্নয়নে বাস্তবায়ন করেছে হীড বাংলাদেশ’র এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট। এর মধ্যে ১০ টি মাছের পোনা চাষ, মাছের পোনা পরিবহনের জন্য ১ টি অক্স্রিজেনেটেড ভ্যান, দ্রুত বর্ধনশীল জি ৩ রুই মাছের ৫ টি প্রদর্শনী। এসব প্রদর্শনীতে চুন, মাছের রেনু, ঝাকি জাল, সাইন বোর্ড, ব্লু নেট, রাসায়নিক সার, রেকর্ড বুক, অক্স্রিজেন মেশিন, ড্রাম, ভ্যান , ব্যটারী, বাকেট নেট ইত্যাদি প্রদান করা হয়েছে। মাছের আইশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরন ও বিপননে ৩ টি উদ্যোক্তা তৈরি এবং আইশ ক্রয় বাবদ নগদ টাকা, দা, বটি, প্লাস্টিক কন্টেইনার, পাটাতন, গ্লাভস, মশারীসহ বিভিন্ন প্রকার উপকরন দেয়া হয়েছে।

এছাড়া বিলুপ্তপ্রায় পুষ্টিসম্পন্ন দেশীয় প্রজাতির মাছ চাষে ৫ টি প্রদর্শনী, বড় মাছ উৎপাদনে ১২ টি, ভাসমান খাচায় মাছ চাষে ৫ টি, মলা মাছের ব্লুড ব্যাংক ৫ টি, দেশীয় মাছ চাষে ১০ টি প্রদর্শনী করা হয়েছে। এসব প্রদর্শনীতে মলা, পুটি, রুই, তেলাপিয়া, ভেটকি মাছের পোনা সহ বিভিন্ন উপকরন দেয়া হয়। মৎস্য খামার যান্ত্রিকিকরন ১ টি, ফিস ফিডের উদ্যোক্তা ১টি, ব্লাক সোলজার ফ্লাই দ্বারা মাছের খাবার তৈরী করতে ২ টি প্রদর্শনী করা হয়েছে। এসব উদ্যোক্তাদের তিনটি ব্যাচে মোট ৬০ জন সদস্যকে প্রশিক্ষন শেষে সকল ধরনের উপকরন দেয়া হয়েছে। সুফলভোগী কচিরা রানী, শিল্পি রানী, রমিন সরকার বলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ আমাদের দেশীয় মৎস্য চাষে প্রশিক্ষন দিয়ে ফ্রিতে মাছ চাষের জন্য সব ধরনের উপকরন দিয়েছে। বর্তমানে দেশীয় মাছের খামার করে নিজেদের পুষ্টি চাহিদা মিটিয়ে বাজারেও মাছ বিক্রি করে লাভবান হচ্ছি।

বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ পাখিমারা শাখার মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন জানান, কলাপাড়া উপজেলায় ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে হীড বাংলাদেশ এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট গ্রামীন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। মোট ৭৪ টি কার্যক্রমের মধ্যে ৬৪ টি প্রর্দশনী মৎস্য চাষীদের জীবিকার মাধ্যম হয়ে দাড়িয়েছে। আগামীতে বাজেট সাপেক্ষে আমাদের কাজ অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!