বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বাঁশখালীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ আমজনগণ পার্টি কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড মা’ম’লায় জা’মি’নে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় বিএনপি নেতার বাসায় চু/রি আমতলীতে হামের প্রার্দুভাব; হাসপাতালে এন্টিবায়েটিক ও ডিএনএস স্যালাইন সঙ্কট আমতলীতে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে দুই শিক্ষকের স্কেল আবেদনের অভিযোগ আমতলীতে চাওড়া ও বাসুগী খালে সহস্রাধীক অ’বৈ’ধ স্থাপনা; কালভার্টের মুখে বালুর বস্তার বাঁধ ১২ দিন ধরে নি’খোঁ’জ মরিয়মের বাড়িতে অসহায়ত্বের কান্না
বাঁশখালীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ আমজনগণ পার্টি

বাঁশখালীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ আমজনগণ পার্টি

বাঁশখালীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ আমজনগণ পার্টি

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আমজনগণ পার্টি (বিএজেপি)। দলের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কাছ থেকে দেখে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, একটি পরিবারের জন্য এক প্যাকেট খাবারও দুর্যোগের সময় বেঁচে থাকার অবলম্বন হয়ে ওঠে।

তিনি আরও বলেন, “দুর্যোগের সময় শুধু ত্রাণ বিতরণ নয়, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। আমরা নির্বাচন বা ভোটের রাজনীতিতে বিশ্বাসী নই; আমাদের রাজনীতি মানুষের সেবা করা।”

ফাতিমা তাসনিম সরকারের প্রতি দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনার মাধ্যমে বন্যা ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানান। তিনি নদী খনন, কার্যকর জলনিকাশী ব্যবস্থা এবং উপকূলীয় বাঁধ শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে প্রতিবছর মানুষকে একই দুর্ভোগ পোহাতে না হয়।

তিনি আল্লাহর কাছে দেশবাসীর নিরাপত্তা ও দুর্যোগ থেকে মুক্তির জন্য দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আমজনগণ পার্টির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ, রংপুর বিভাগের সংগঠক শরিফুল ইসলাম গাজী, সিলেট বিভাগের সংগঠক মেসবাহ উদ্দিন, চট্টগ্রাম বিভাগের সংগঠক মোশাররফ হোসেন, চট্টগ্রাম জেলা আহ্বায়ক নুর নাহার বেগম, সদস্য সচিব আবু জাফর মিলন, বাঁশখালী উপজেলা আহ্বায়ক ভগিরত তালুকদার, সদস্য সচিব আবুল কাসেম, কেন্দ্রীয় সদস্যবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় কর্মীরা।

বন্যাদুর্গত মানুষের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ আমজনগণ পার্টি জানায়, মানবিক সেবা ও মানুষের কল্যাণে কাজ করাই তাদের প্রধান অঙ্গীকার। দলটি বিশ্বাস করে, সম্মিলিত মানবিক উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমেই দুর্যোগ মোকাবিলা করে একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!