বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন

দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন

দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন

নীলরতন কুন্ডু নিলয়ঃ পটুয়াখালীর দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে । বুধবার বিকাল চারটায় পৌর শহরের মদনমোহন সেবাশ্রমে আয়োজিত দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক সাধারণ সভায় অবনী কুমার রায়কে সভাপতি বাবু প্রণব নারায়ণ বিশ্বাসকে সাধারণ সম্পাদক ও নীলরতন কুন্ডু নিলয়কে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি বাবু দিলীপ কুমার মন্ডল, নির্বাহী সদস্য বাবু প্রদীপ কুমার পাল ও বাবু তপন কুমার মিস্ত্রি। এ ছাড়াও যতীন্দ্রনাথ বিশ্বাস, নির্মল কুমার নন্দী, উত্তম কুমার দত্ত, পলাশ চন্দ্র সরকার, গীতা রানী বিশ্বাস কে নির্বাচিত করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

এর আগে সভার শুরুতে সাবেক সভাপতি যতীন্দ্রনাথ বিশ্বাস’র সভাপতিত্বে ও বিচক্ষণ বিশ্বাসের সঞ্চালনায় পবিত্র গীতা থেকে পাঠ করেন মদন মোহন সেবাশ্রমের পুরহিত বাবু নির্মল চক্রবর্তী। গীতা পাঠ শেষে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জীবন কুমার মন্ডল, সদস্য রবীন্দ্রনাথ বিশ্বাস, সদস্য দেবেন্দ্র নাথ রায় সহ বিগত দিনে সোসাইটির যে সকল সদস্য মৃত্যুবরণ করে তাদের স্মরণে শোক প্রস্তাব এনে এক মিনিট নীরবতা পালন করা হয়। সোসাইটির সাবেক সহ-সভাপতি নিখিল বরণ কুন্ডু সহ শারীরিকভাবে অসুস্থ সকল সদস্যের আশু রোগমুক্তি কামনা করা হয়।

ত্রি-বার্ষিক সম্মেলনের শেষার্ধে সমিতির আলোচ্য বিষয় নিয়ে আলোচনা শেষে কন্ঠভোটের মাধ্যমে পরবর্তী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য উপকূলীয় অঞ্চল সদস্যদের ভাগ্যমান উন্নয়ন ও আর্থিক সমৃদ্ধীকরণ নিশ্চিতে প্রথমে দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ ব্যাংক নামে সংগঠনটি ১৯৬০ খি: স্থাপিত হয়। পরবর্তীতে কালের বিবর্তনে দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে প্রতিষ্ঠা লাভ করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!