মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় উপকারভোগীদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর কলাপাড়ায় ৪ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগ; আ’ট’ক-১ কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন কলাপাড়ায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন বাঁশখালীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ আমজনগণ পার্টি কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড
কলাপাড়ায় উপকারভোগীদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ

কলাপাড়ায় উপকারভোগীদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ

কলাপাড়ায় উপকারভোগীদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় গ্রামীণ পর্যায়ে আধুনিক মৎস্য চাষ প্রযুক্তির প্রসার এবং গৃহস্থালি পুকুরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় বিভিন্ন প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে মাছ চাষের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

প্রকল্পের আওতায় গৃহস্থালি পুকুরে মাছ চাষের জন্য ৮ জন উপকারভোগীকে নির্বাচন করা হয়েছে। প্রত্যেককে এক বস্তা চুন, এক বস্তা (৩৫ কেজি) খৈল, ছয় বস্তা (প্রতিটি ২৫ কেজি) মাছের খাদ্য, ১০টি গাছের চারা, পাঁচ প্যাকেট সবজির বীজ এবং একটি কয়েল নেট প্রদান করা হয়েছে। এছাড়া পরবর্তীতে প্রত্যেক উপকারভোগীকে ২ হাজারটি করে মাছের পোনা সরবরাহ করা হবে।

এছাড়াও প্রকল্পের আওতায় দুটি অল-মেল গলদা চিংড়ি চাষ প্রদর্শনী এবং দুটি কার্প জাতীয় মাছ চাষ প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এসব প্রদর্শনীর জন্য একটি এয়ারেটর ও দুই বস্তা চুন বিতরণ করা হয়েছে। পরবর্তী সময়ে প্রদর্শনীগুলোর জন্যও প্রয়োজনীয় মাছের পোনা সরবরাহ করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। গৃহস্থালি পুকুরের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে অধিক উৎপাদন নিশ্চিত হলে উপকারভোগীরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!