বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আপন নিউজে সংবাদ প্রকাশের পর দুই তদারকি কর্মকর্তাকে শোকজ

আপন নিউজে সংবাদ প্রকাশের পর দুই তদারকি কর্মকর্তাকে শোকজ

বিশেষ আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় জেলেদের বিশেষ ভিজিএফ’র চাল
বিতরনে অনিয়মের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন সোমবার আপন নিউজ বিডি ডটকম সহ গনমাধ্যমে প্রকাশের পর দুই তদারকি কর্মকর্তাকে শোকজ করেছেন ইউএনও। একই সাথে ভুক্তভোগী জেলেদের চাল সমন্বয় করে দেয়া সহ অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন ইউএনও। সোমবার রাতে কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এ নির্দেশ দিয়েছেন বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ জানিয়েছেন।

জানা যায়, করোনা সংক্রমন এড়াতে সারা দেশ যখন লাকডাউনে তখন প্রান্তিক জেলেদের মাঝে সরকারের বিশেষ খাদ্য বরাদ্দের মাথা পিছু ৪০ কেজি ভিজিএফ চাল বিতরন নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে ধূলাসার ইউপি চেয়ারম্যান ও চম্পাপুর ইউপি চেয়ারম্যান’র বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে ওই দুই ইউনিয়নের তদারকি কর্মকর্তা উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওবায়দুল ইসলাম ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মিজানুর রহমানকে শোকজ করেন ইউএনও। এছাড়া পরিমানে কম চাল দেয়া জেলেদের চাল সমন্বয় করে দেয়া সহ এ নিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ
দেয়া হয়। সংশ্লিষ্ট ওই দুই ইউনিয়নের চেয়ারম্যানকে বিষয়টি জানতে তলব করেন ইউএনও।

ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন,’ আমাকে ধূলাসারের বিষয়টি একজন জেলে মুঠো ফোনে জানিয়েছে। এছাড়া চম্পাপুর ইউনিয়ন থেকেও অনুরুপ অভিযোগ পেয়েছি। দু’টো ইউনিয়নের সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের শোকজ করা হয়েছে।
চম্পাপুর ইউপি’র ভিজিএফ ও ধূলাসার ইউপি’র করোনা’র খাদ্য সহায়তা বিতরন সাময়িক স্থগিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অনিয়মের সাথে জড়িত জন প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!