বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি

কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি

কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও তাঁর জ্যেষ্ঠ পুত্র উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার’র বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপি।

বুধবার রাতে উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সাইদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এ বিষয়ে শীঘ্রই আইনী পদক্ষেপ গ্রহনের কথা জানিয়েছে দলীয় সূত্র।

২৯ জুলাই বরিশাল থেকে প্রকাশিত কয়েকটি আঞ্চলিক পত্রিকায় ‘কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ’ শিরোনামে উপজেলা বিএনপি’র সভাপতি ও তাঁর পুত্রের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করে। বাস্তবের সাথে যার কোন সংগতি নেই। কেননা হাজী হুমায়ুন সিকদার পারিবারিক ভাবেই বিপুল অর্থ সম্পদ ও জমি জায়গার মালিক। জনৈক খোকন মন্ডলের সাথে তার সম্প্রদায়ের এক ব্যক্তির সাথে উল্লিখিত জমি নিয়ে সিভিল আদালতে মামলা চলমান রয়েছে। উক্ত জমি প্রতিপক্ষের দখলে থাকায় খোকন মন্ডল বিএনপি কর্মী দাবী করেও অন্যায় ভাবে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে চলছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি সূত্র।

উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার বলেন, ‘আমার বাবা একজন বারংবার নির্বাচিত সফল মেয়র। আমাদের পারিবারিক ও রাজনৈতিক জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল খোকন মন্ডলকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। শীঘ্রই এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেব।’

এদিকে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি সঠিক বলে দাবি করেছেন খোকন মন্ডল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!